• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

এমএন লারমা গ্রুপের পিজেএসএস’র রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2020   Saturday

খাগড়াছড়ির দীঘিনালায় এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস)’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা পিজেএসএস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে রাঙামাটি সদর উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। পিজেএসএস নেতা রাজেন্দ্র লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিজেএসএসের কেন্দ্রীয় নেতা প্রীতিময় চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে চলমান আন্দোলনকে আরো জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় করার লক্ষ্যে তিন পার্বত্য জেলার যেসব উপজেলায় কমিটি নেই সেসব উপজেলায় জরুরী ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

সিদ্ধান্ত মোতাবেক উপস্থিত সকলের সম্মতিক্রমে সমীরণ চাকমাকে সভাপতি, পূর্ণাঙ্গ চাকমাকে সাধারন সম্পাদক ও সুশীল চাকমাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি সদর উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সহিংসতার কারনে রাঙামাটিতে সভা সমাবেশ করার মত পরিবেশ না থাকায় দীঘিনালা থেকেই রাঙামাটির সদর উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সভায় অন্যান্যদের মাঝে কেন্দ্রীয় পিজেএসএস নেতা নরেজ চাকমা, উপজেলা পিজেএসএস নেতা সমীর চাকমা, কেন্দ্রীয় পাহাড়ী ছাত্র পরিষদ সভাপতি রাজ্যময় চাকমা, উপজেলা যুব সমিতির সভাপতি সোনা মনি চাকমা ও ছাত্রনেতা সুনেন্টু চাকমা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে চলমান আন্দোলনকে আরো গতিশীল এবং জোরদার করার লক্ষ্যে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য বক্তারা উপস্থিত নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ