• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2020   Saturday

খাগড়াছড়ি সদর ইউনিয়নে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে। 

শনিবার গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর মেমোরিয়াল বৃত্তি প্রাপ্তরা হল প্রত্যয় চাকমা ও তুলসী চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেমোরিয়াল বৃত্তি বোর্ডের সভাপতি সংঘ মিত্র দেওয়ান। সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতিত্তম চাকমা ও অভিভাবকের পক্ষ থেকে মনি শঙ্কর চাকমা।


বক্তারা বলেন, গত বছর থেকে মেমোরিয়াল বৃত্তির ঘোষণা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বেড়েছে। এ বছর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগের বছরের চেয়ে বেশী নম্বর পেয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠেছে।


মেমোরিয়াল বৃত্তি বোর্ডের সদস্য অধ্যাপক বোধিসত্ত দেওয়ান জানান, রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ানের নামে ব্যাংকে এক লক্ষ টাকা জমা করে রাখা হয়েছে। এক বছরে যে মুনাফা পাওয়া যায়, তা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করা দুই জনকে বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি গত বছর (২০১৯ সাল) থেকে দেওয়া শুরু হয়। প্রতি বছর দেওয়া হবে।


১নং গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন রজনী কুমার দেওয়ান । আর তাঁর সহধর্মীনী হলেন কানন বালা দেওয়ান। বিদ্যালয়টি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি লেখাপড়ায় সুনাম অর্জন করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ