• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মহালছড়ির চৌংড়াছড়ি হেডম্যানপাড়া জুনিয়র হাইস্কুলের উদ্বোধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2019   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চৌংড়াছড়ি হেডম্যানপাড়া জুনিয়র হাইস্কুলের শুক্রবার উদ্বোধন করা হয়েছে।

 

চৌংড়াছড়ি হেডম্যানপাড়া গ্রামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে  উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, বিদ্যালয়ের ভুমিদাতা চাথোয়াইঅং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: অংক্যজাই মারমা, এস, এস ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহানাজ সুলতানা, সতীর্থ ফাউন্ডেশন এর সভাপতি বারীন ঘোষ, শিশুদের জন্য আমরা সংগঠনের সভাপতি মশিউর রহমান পিন্টু, প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: অংক্যজাই মারমা’র সভাপতিত্বে ও কংজপ্রু মারমার সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুইচিমং কার্বারী। এ সময় অনুষ্ঠান চলাকালীন মহালছড়ি আর্মি জোনের উদ্যেগে আর এম ও ক্যাপ্টেন ইমরান এর নেতৃত্বে এক মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক আর্তপীড়িত মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট সেবাধর্মী দায়িত্ব পালন করেন।

 

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। প্রতিটি সম্প্রদায়কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা বিস্তারে সেনাবাহিনী গুরত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চোংড়াছড়ি হেডম্যান পাড়া জুনিয়র হাইস্কুলের সার্বিক উন্নয়ন ও অত্র এলাকার শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মহালছড়ি জোনের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই স্কুলের পরিচালনা পরিষদ, এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও সমাজসেবক নেতৃবৃন্দ তাঁর এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ