• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়ি’র স্বানন্দ বৌদ্ধ বিহারে ১৭-তম কঠিন চীবর দান অনুষ্টিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2019   Sunday

মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার স্বানন্দ বৌদ্ধ বিহারে রোববার ১৭ তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে।  এ  লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

 

স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চশীল প্রার্থনা করেন স্থানী ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা ও মুকুল চাকমা ও  গৌতম বুদ্ধের স্বধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুভদ্র মহাস্থবির, পানছড়ির জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রমিৎ জিতানন্দ  থেরো, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দ্রপাল স্থবির, তালতলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুদর্শ থেরো,  পূজগাং মিলন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মলংকার ভিক্ষু, শ্রীমৎ শীল জ্যোতি ভিক্ষু প্রমূখ।

 

ও সমাজ সেবক মুকুল চাকমার সঞ্চালনায় স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবিরকে মহাস্থবির হিসেবে বরণ করেন নেন ও ক্রেস প্রদান করেন অরুন চাকমা, ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন যতীন্দ্র লাল চাকমা, স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক জীবন কৃঞ্চ চাকমা প্রমূখ। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন- হিতোষী চাকমা, স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন থৈয়ংগ চৌধুরী।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ