• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও ঐক্যের দাবিতে দীঘিনালায় সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2019   Friday

‘অবিলম্বে ভাইয়ে ভাইয়ে সংঘাত বন্ধ কর’ ও ‘মুক্তির লক্ষে জাতীয় ঐক্য গড়ে তুলুন’ এসব দাবি সম্বলিত শ্লোগানে ইউপিডিএফ, জেএসএস ও জেএসএস (এমএন লারমা) এই তিন দলের মধ্যে ঐক্যের দাবিতে শুক্রবার মিছিল-সমাবেশ করেছে দীঘিনালা উপজেলার সাধারণ জনগণ।

 

গণতান্ত্রিক যুব ফোরামের সহ সাধারণ সম্পাদক বরুন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  সকালে দীঘিনালা এলাকাবাসীর ব্যানারে উপজেলার পৃথক দু’টি স্থানে (উদোল উচ্চ বিদ্যালয় মাঠ ও বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয় মাঠ) এলাকার সর্বস্তরের জনগণ মিছিল-সমাবেশ মিলিত হয়। এ সময় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারীরা ঐক্যের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় এবং প্লাকার্ড বহন করে।

 

উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে উদাল বাগান মহিলা কার্বারী চম্পা চাকমার সঞ্চালনায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন দীঘিনালা ইউপির সাবেক মেম্বার কৃপা রঞ্জন চাকমা। এছাড়া সমাবেশে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে সকাল সাড়ে ১০টায় বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বাবুছড়া নুয়ো আদাম কার্বারী পূর্ণ চন্দ্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবুছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শান্তি প্রিয় চাকমা ও ৪, ৫, ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রতিভা চাকমা।

 

বক্তারা বলেন, জুম্ম দলগুলোর মধ্যেকার চলমান সংঘাত জাতির জন্য অভিশাপ। সংঘাত ধ্বংস ছাড়া কোন কিছুই সৃষ্টি করে না। ভাইয়ের হাতে ভাই খুন হলে কখনো জাতির অধিকার অর্জিত হয় না। অধিকার আদায়ের লক্ষে জুম্ম দলগুলোকে অবশ্যই চলমান সংঘাত বন্ধ করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

 

বক্তারা আরো বলেন, জুম্ম দলগুলোর মধ্যেকার সংঘাতের কারণে জাতি চরম ক্ষতির শিকার হচ্ছে। কিন্তু শাসক শ্রেণী এই সংঘাতকে জিইয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করে জাতি ধ্বংসের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কাজেই শাসক শ্রেণীর এই পাতানো ফাঁদ থেকে জুম্ম দলগুলোকে বেরিয়ে আসতে হবে।

 

তারা বলেন, ইউপিডিএফ-জেএসএস-জেএসএস(লারমা) যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাহলে জনগণ ঘরে বসে থাকবে না। জাতির বৃহত্তর স্বার্থে জনগণ আন্দোলনে অংশ গ্রহণ করবে। তাই অবিলম্বে সংঘাত বন্ধ করে বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য জুম্ম দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ