• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

দীঘিনালার বাদল হত্যাকান্ডে নির্দোষ ব্যক্তিদের হয়রানির থেকে মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2019   Sunday

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী অনাথ আশ্রম এলাকায় বাদল হত্যাকা-ের প্রকৃত রহস্য উদঘাটনের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

 

রোববার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূক্তক্তভোগী নাসির উদ্দিন। এসময় বাদল হত্যাকান্ডের ভুক্তভোগী মোঃ ছিদ্দিক, মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ নাসির উপস্থিত ছিলেন।

 

বাদল হত্যায় জড়িত না থাকা সত্তেও আসামী করার অভিযোগ করা হয় সংবাদ সম্মলনে।

 

ভূক্তভোগীদের অভিযোগ, দীঘিনালার মধ্য বোয়ালখালী অনাথ আশ্রম এলাকার ভাড়া দোকানের পাশের ঝুপড়ি বারান্দায় খুন হয় মো: বাদল। বিষয়টি জানাজানি হয় ৫ সেপ্টম্বর ২০১৬ সকালে। সেদিনেই নিহত বাদলের শ্যালক মো: আবু বক্কর সিদ্দিক অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলার এজাহার করলেও হত্যাকান্ডে জড়িত সন্দেহভাজন দেখিয়ে ৪ জনকে আসামী করে আদালতে প্রেরণ করে পুলিশ।

 

ঘটনার দিন সকালে নিহত বাদলের অসুস্থ স্ত্রী কুলসুম বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি চালক মো: আনোয়ার হোসেন। এরই সূত্র ধরে হত্যাকান্ডের বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় পিসি মো: নাসির উদ্দিনকে পুলিশ থানায় ডেকে নেয়। লাশ নিয়ে যেতে সহযোগিতা করা মো: নাসির উদ্দিন ও পরবর্তীতে ফোন করে পুলিশ থানায় নিয়ে যায় মো: সিদ্দিককে।

 

পরে তাদের ৪জনকেই মামলায় আসামী দেখিয়ে চালান করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ভুক্তভোগীরা এ হত্যাকান্ডের জন্য বাদলের স্ত্রী ও মামলার বাদীকে অভিযুক্ত করে তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উন্মোচনের মাধ্যমে নির্দোষ ৪ ব্যক্তিকে হয়রানির হাত থেকে রেহাই দিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বাদল হত্যায় জড়িত না থাকা স্বত্বেও আসামী করার অভিযোগ করা হয় সংবাদ সম্মলনে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ