• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

আইন পেশায় বিশেষ অবদান রাখায়
খাগড়াছড়ি জর্জ কোর্টের এ্যাডভোকেট সুপাল চাকমাv শেরে বাংলা স্বর্ণ পদক লাভ

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2019   Saturday

আইন পেশায় বিশেষ অবদান রাখায় খাগড়াছড়ি জর্জ কোর্টের এ্যাডভোকেট সুপাল চাকমা শেরে বাংলা স্বর্ণ পদক লাভ করেছেন। 

 

শুক্রবার  শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে  ঢাকার কাঁটাবন মোড়ের নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে পদক দেয়া হয়।

 

এ্যাডভোকেট সুপাল চাকমা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন কেয়াংঘাট ইউনিয়নের যাদুগানালা গ্রামের পিতা সাধনমনি চাকমা ও মাতা  শান্তিবালা চাকমার সন্তান। তিনি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। চার ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। ভাই-বোনেরাও সবাই নিজ নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত।

 

এ্যাডভোকেট সুপাল চাকমা আইন বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এল.এল.বি (সম্মান) ও ১৯৯৮ সালে এল.এল.এম ডিগ্রি লাভ করেন।

 

তিনি ২০০১ সালে খাগড়াছড়ি জর্জ কোর্টে এ্যাডভোকেট হিসেবে তালিকা ভুক্তি হন। তখন থেকে আজ অবধি  তিনি আইন পেশায় অবদান রেখে চলেছেন।

 

উল্লেখ্য, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়  ও আন্তর্জাতিক দিবস পালন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে এবং দেশের স্বনামধন্য ব্যাক্তিত্ব, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, লেখক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবি, জনপ্রতিনিধি, সমাজসেবক ও দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সংবর্ধনা দিয়ে তাদের কাজের অনুপ্রেরণা যোগাতে এই পদক দিয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ