• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে সরাকারী দপ্তর পরিদর্শনে খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যস্ত সময় পার করলেন খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

 

 সোমবার মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ। এর পর মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস প্রধান অতিথি ও মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

এর পর পর মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌংড়াছড়ি গুচ্চগ্রাম, চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সবশেষে চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা তথ্য অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”, শীর্ষক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওয়তায় আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,  মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী মজুমদার, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপিকা খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির।

 

এ আলোচনা সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সারাদেশে ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে বলেন, সারা দেশের মতো মহালছড়িতেও বৃদ্ধ ভাতা, মাতৃত্ব ভাতা, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের জন্য গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ