• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়িতে ড্রেস মেকিং ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2019   Thursday

খাগড়াছড়ির পানছড়িতে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রদান প্রকল্পের আওতায় আয়বর্ধক অনানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামে ট্রেডভিত্তিক (ড্রেস মেকিং ও মোবাইল সার্ভিসিং) প্রশিক্ষনার্থীদের মাঝে বৃহস্পতিবার সনদ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ হলরুমে এ সনদ ও উপকরণ বিতরণ করা হয়। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর অর্থায়নে পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে।

 

পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা, পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, প্রশিক্ষক জেমিন চাকমা, প্রশিক্ষনার্থী দিপামুনি ত্রিপুরা ও মোঃ আজিজুল প্রমূখ। গেল তিন মাস ধরে পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে তাদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষানার্থীদের মাঝে প্রশিক্ষণ অনুযায়ী মোবাইল সার্ভিসিং এর তুলবক্স ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ