• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে বজ্রপাতে মা ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2019   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ণাল মাস্টারপাড়া  গ্রামে বজ্রপাতে মোছাঃ আয়শা বিবি (৫০) ও তার ছেলে মোঃ মমিন (২০) নামে মা-ছেলের মুত্যু হয়েছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় রোববার ভোরে নিজ বাড়ীতে বজ্র পাতে মা ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের  মধ্যে নিহত আয়শা বিবির মেয়ে আলেয়া বেগম (৩০) ও তার ছেলে মো. আরাফাত হোসেনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল জানান ভোরে পরিবারের সদস্যরা সেহরি খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এ সময় বজ্রপাতে আব্দুল খালেকের স্ত্রী আয়শা বিবি ও তার ছেলে মোঃ মমিন মারা যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ও নাতি আহত হয়।

 

অন্যদিকে একই সময়ে একই উপজেলার বেলছড়ি ইউনিয়নের হেদাছড়া এলাকায় রাজিয়া খাতুন (৫৫)  নামে একজন গৃহিনী আহত হয়েছেন। এ সময় তাদের পালিত একটি গরু ও বজ্রপাতে মাারা যায়।

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামশু উদ্দিন ভূইয়া বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ