• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2019   Tuesday

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেও বরণ এবং বিগত উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠানের  মঙ্গলবার আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা টাউন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। উপজেলা নিবাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি, জেলা পরিষদে সদস্য এম. এ. জব্বার, জোন উপ-অধিনায়ক মেজর মো. তৌহিদ সালাহ উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক মো.শহিদুল ইসলাম মোহন, ক্যজয়রী মহাজন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, সাব জোন কমান্ডার আকিব,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী এস এম রবিউল আলম ফারুক, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো.মাঈন উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মো.আলমগীর হোসেন,যুব লীগ নেতা সামায়ুউন ফরাজী সামু ও মো.জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভাশীষ   বড়ুয়া।

 

এ সময় অতিথিরা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান মো.তাজুল ইসলাম বাবুল ও ডলি চৌধুরাণীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। আর বিদায়ী চেয়ারম্যান ম্রাগ্য মারমা,ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তারকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংর্বধনা দেন। এছাড়াও এ সময় বিগত প্রথম-তৃতীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানদেরও  ক্রেস্ট  হিসেবে উপহার দেয়া হয়।

 

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি বলেন, অনুষ্ঠান শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করার সময় আমরা সবাই যেমন নিরবতা বজায় রেখেছিলাম। ঠিক তেমনি    সবাই যেন সারা বছর শান্তিতে থাকতে পারি। শান্তির বাতাস আপনাদের মাঝে ছড়িয়ে পড়ুক। র্দূবৃত্তরা যেন আপনাদের ক্ষতি করতে না পারে  সেজন্যে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

 

পরে উপজেলা অফিসার্স ক্লাবে অতিথিসহ প্রায় ৫শতাধিক ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীরা দুপুরের খাবারের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ