• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে চাকমা ভাষা স্কুল উদ্বোধন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2019   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে দূর্গম জনপদ শুকনাছড়ি  গ্রামে চাকমা ভাষা শিক্ষা স্কুল  উদ্ধোধন করা হয়েছে।

 

শুকনাছড়ি গ্রামে  এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী  রূপা  চাকমা। শুকনাছড়ি গ্রামের গ্রাম প্রধান পূর্ন সাধন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাকমা ভাষা লেখক ইনজেপ চাকমা,কেবি দেবাশীষ,বৌদ্ধ যুব ঐক্য পরিষদে সভাপতি অরেন্স চাকমা। অনুষ্ঠানে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সদস্যরাসহ শুকনাছড়ি গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

 

রূপা চাকমা জানান, তাদের স্বামী স্ত্রী উদ্যোগে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সহযোগিতায় এই চাকমা ভাষা শেখার স্কুল স্থাপিত হলো। তাদের ইচ্ছা তারা আরো চাকমা ভাষা শেখার একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠা করার। দুর্গম এলাকায় যেখানে পর্যাপ্ত সরকারী সুযোগ-সুবিধা নেই সেই এলাকা তারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন।

 

তিনি আরো জানান শুকনাছড়ি গ্রামে একটি হোস্টেল ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করার ইচ্ছা পোষন করেন কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার  স্ত্রী  রূপা  চাকমা। এ সময় শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স,খাতা কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করে বৌদ্ধ যুক ঐক্য পরিষদের সদস্যরা। এই বিদ্যালয়ের  ছেলে-মেয়েদের পাশাপাশি বড়রাও চাকমা বর্নমালাা শিখতে পারবেন।

 

উল্লেখ্য, কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার অর্থায়নে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ