• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের নেতা নিহত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2019   Friday

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ(প্রসীদ) মাঠ সংগঠক সুসময় চাকমা ওরফে তারাবন চাকমা(৪০) নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে পানছড়ি সদর ইউনিয়নের অক্ষয় মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটেছে। তিনি রাঙামাটি জেলার কুটুকছড়ি এলাকার ভূপেনেশ্বর চাকমা ছেলে।


ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, শুক্রবার সকালের দিকে পানছড়ি সদর ইউনিয়নের অক্ষয় মেম্বার পাড়ায় গণসংযোগে যান। এ সময় সংস্কারপন্থী জনসংহতি সমিতির চিহ্নিত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করলে তিনি নিহত হন বলে দাবী করেন।


তবে জনসংহতি সমিতি (এমএন লারমা) কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা এই ঘটনায় তার দল জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার অক্ষয় মেম্বার পাড়ার রতন মুনি চাকমার বাঁশ বাগান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তিনি আরো বলেন কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ