• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2019   Thursday

খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে আগামী ১৯ ফেব্রুয়ারি বিকালে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টূর্ণামেন্ট। ১৪টি দলের অংশ গ্রহণে নক-আইট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট-এর শুভ সূচনা করবেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।


বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো: শহিদুল ইসলাম টুর্নামেন্ট-এর সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো: আহমার উজ্জামান, জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।


জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খাগড়াছড়ি সেক্টর অধিনায়ক কর্ণেল গাজী সাজ্জাদ মাহমুদ বিশেষ অতিথি থাকবেন। জেলা প্রশাসক জেলার ক্রীড়ার অগ্রগতি ও সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের জানান, খাগড়াছড়ির খেলোয়ার এখন দেশ-বিদেশে কৃতিত্বের সাথে সাথে লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করছে। মহিলা ফুটবল, ভলিবল, হ্যান্ডবল এবং ক্রিকেটেও আলো ছড়াচ্ছে। তাই জেলার ক্রীড়াঙ্গনকে গতিশীল রাখতে ধারাবাহিকভাবে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধূলার আয়োজন করা হচ্ছে। স্টেডিয়ামের ব্যবস্থাপনা-উন্নয়ন এবং নিরাপত্তাও জোরদার করা হচ্ছে।


পুলিশ সুপার মো: আহমার উজ্জামান এই টুর্নামেন্ট আয়োজনে অর্থায়ন ও প্রয়োজনীয় পরামর্শের জন্য বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজি নববিক্রম কিশোর ত্রিপুরা’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি মো: রফিকুল আলম জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সময় বর্ণিল ডিসপ্লে শোসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ও দর্শক সমাগমের জোর প্রস্তুতি রয়েছে।


জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা জানান, আগামী ১৯ ফেব্রুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে পর্দা উঠতে যাওয়া টূর্ণামেন্টে জেলার ১৪টি দল অংশগ্রহণ করছে। নক-আউট পদ্ধতির এই টুর্নামেন্ট-দেশ-বিদেশের খেলোয়াররাও অংশ নিতে পারবেন। চ্যাম্পিয়ন টীমকে প্রাইজমানি হিসেবে ১ লক্ষ এবং রানার্স-আপ টীমকে ৫০ হাজার দেয়া হবে। ১৯ ফেব্রয়ারি বিকাল ২টা ৩০ মিনিট-এ সূচিত টুর্নামেন্ট-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ এবং মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা একে-অপরের প্রতিদ্বন্ধীতা করবে।


প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হাশেম, জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি বিশ^জিত চাকমা গুলো, অতিরিক্ত সাধারণ সম্পাদক ধূমকেতু মারমা, যুগ্ম সা: সম্পাদক ধীমান খীসা ও নির্বাহী সদস্য বৈরী মিত্র চাকমা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ