• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

ক্ষান্তিপুর বন কুঠিরে কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বিহার পরিদর্শনকালে
প্রত্যেকে ধর্মীয় নীতি অনুসরণ করেই সম্প্রীতি বজায় রাখতে হবে -মহালছড়ি জোন অধিনায়ক -মহালছড়ি জোন অধিনায়ক

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2018   Thursday

খাগড়াছড়ির বিজিতলা এলাকার ক্ষান্তিপুর বন কুঠিরে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ বিহার পরিদর্শন ও  আর্থিক অনুদান প্রদান করেছেন।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় বিজিতলা এলাকার ক্ষান্তিপুর বন কুঠিরে তুলা থেকে সূতা তৈরির মধ্য দিয়ে ২ দিন ব্যাপী কঠিন চিবর দানোৎসব উদযাপন উদ্বোধন উপলক্ষে  বিহার পরিদর্শন ও চিবর দান উদযাপন কমিটির আহবায়ক ত্রিশুল চাকমার হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মং সার্কেল (মং রাজা)’র  মাতা মাধবী লতা চৌধুরী। আগামীকাল ২ নভেম্বর  শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে তৈরিকৃত চিবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা হবে।

 

বিহার পরিদর্শনকালে জোন অধিনায়ক বিহারাধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং বিহার ও দেশনামঞ্চ পরিদর্শনসহ তুলা থেকে কিভাবে সূতা তৈরি করা যায় তা নিজের হাতে চড়কা ঘুড়িয়ে দেখেন। ক্ষান্তিপুর বন কুঠিরের বিহারাধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সাথে আলাপকালে জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সকল ধর্মের ধর্মীয় নীতি অনুসরণ করেই সবার সম্প্রীতি বজায় রাখতে হবে। বৌদ্ধদের মধ্যে শ্রেষ্ঠ দানীয় উৎসব কঠিন চিবর দানের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বিহার পরিদর্শনের কথা জানান তিনি। প্রত্যেকেই নিজ নিজ ধর্মের ধর্মীয় নীতি অনুসরণ করে সকলকে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। 

 

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় মতে বিশাখার প্রদত্ত রীতিনীতি অনুযায়ী তুলা থেকে সূতা তৈরির ২৪ ঘন্টার মধ্যে বেইন ( কোমর তাঁত) বুনন করে চিবর বানিয়ে ভিক্ষুদের দান করাকেই কঠিন চিবর দান বলা হয়ে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ