• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে তরুণ আওয়ামীলীগ নেতা জুয়েল চাকমা
পার্বত্যাবাসীর সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2018   Friday

পার্বত্যাবাসীর শিক্ষা-স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

 

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন সাধিত হয়েছে তা আর কোন সরকারের আমলে সম্ভব হয়নি।

 

শুক্রবার খাগড়াছড়ির শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম লাইন্স চক্ষু হাসপাতালে সহযোহিতায় সংগঠনটির সভাপতি সুজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. বিধান কানুনগো এবং প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্যসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।

 

এই তরুন নেতা জুয়েল চাকমা আরো বলেন,প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন বলেই শিক্ষা-স্বাস্থ্যসহ সাধারণ জনগণের মৌলিক চাহিদা পুরণ করে পাহাড়ের প্রত্যান্ত জনপদের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আমলে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিদ্যুৎ, হাসপাতাল, রাস্তাঘাট, মসজিদ-মন্দিরসহ সকল ক্ষেত্রকে প্রসারিত করে জনমানুষের চাহিদা পুরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

পরে বিনামুল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করে খাগড়াছড়ি জেলঅ পরিষদ সদস্য জুয়েল চাকমা। এ সময় খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ বিতরণ অনুষ্ঠানে এবার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ নিয়ে কাজ করছে সংগঠটি। এছাড়াও গরীব ও দুস্থ রোগিদের বিনামূল্যে চক্ষু ওপারেশনের ব্যবস্থা নিয়েছে সংগঠনটি। আগামীতেও এ ধরনের চিকিৎসা সেবাসহ নানা কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির কর্ণধাররা। এতে লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির সভাপতি লায়ন মোহাম্মদ হোসেন রানা, লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির সভাপতি লায়ন মাইদুল হক দীপু ও কনসালটেন কথক দাশসহ লায়ন চক্ষু হাসপাতালে ৫ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবায় সহায়তা করেন।

 

অনুষ্ঠান শেষে জুয়েল চাকমা চিকিৎসা জন্য সংগঠনটিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ