• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2024   Monday

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি আজ সোমবার (৭ অক্টোবর)  বিকালে শহরের মহাজনপাড়া, পানখাইয়াপাড়া সড়কে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।

এছাড়াও সম্প্রতি সহিংসতার শিকার হয়ে নিহতদের স্বজনদের সাথে দেখা করতে পেরাছড়ার যুবরাজপাড়া ও শালবন এলাকায় যান। সেখানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

এরআগে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ ২০০জনকে আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় নগদ টাকা ও খাদ্যশষ্য বিতরণ করেন।

অন্যদিকে বিগত ১৯ তারিখে খাগড়াছড়িতে নিহত রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা পরিবারকে একলক্ষ টাকা করে আর্থিক সহযোগীতা দিতে চাইলে তাদের পরিবারের পক্ষ থেকে সেই রাখা হয়নি। নিহত জুনান চাকমা মা রূপসী চাকমা বলেন এক লক্ষ টাকা দিয়ে কি হবে ছেলেকে তো আর ফিরে পাবো না।

এসময় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একজন শিক্ষকসহ ২জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সহিংসতায় আরো ৩জন নিহত হয় এবং বহু লোক আহত হন। অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করা হয় বহু ব্যবসা প্রতিষ্ঠানে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ