• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

খাগড়াছড়িতে যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার জেরে
দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2024   Friday

 

 

 

খাগড়াছড়িতে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে  দীঘিনালায় সংঘর্ষ এবং এর জের ধরে রাতভর বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় ৩  নিহত ও  ২০ জনের মত আহত হয়েছে ।  এর মধ্যে ধন রঞ্জন চাকমা (৫০) গত বৃহষ্প্তিবার দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিকান্ডের  ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মারা গেছে । অপর দু জন রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা (২০)  খাগড়াছড়ি জেলা সদরের নারানখাইয়া এলাকায় ব্রাশফায়ারে নিহত হয়েছে ।

এদিকে শুক্রবার সকাল ১১টা নাগাদ জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান এবং জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল সরেজমিনে দীঘিনালার সংঘাত ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন। দীঘিনালা জোন কমান্ডার বলেছেন
খাগড়াছড়ি আধূনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা নিহতের লাশ হাসপাতালে আছে বলে নিশ্চিত করেছেন।  তিনি জানান,এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় অপর দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে  মারা যায়।
 
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালায় (পাহাড়ী -বাঙ্গালী ) দুই পক্ষের সংঘর্ষের জের এ হতাহতের ঘটনা ঘটে।  এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর থেকে দীঘিনালা,পানছড়িসহ জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তার অবরোধ করে  স্থানীয়রা ।
 
রাতে জেলা সদরের নারানখাইয়া ও স্বনির্ভর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে , মুহুর মুহু গুলির শব্দ শুনা যায়।   এ ঘটনায় বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় গভীর রাতে হাসপাতালে নিয়ে আসা হয়।  দুই  পাহাড়ী যুবক ব্রাশফায়ারে নিহত হয়েছে।  এর মধ্যে জুনান চাকমা (২০) কে মৃত অবস্থায়,  রুবেল ত্রিপুরা  ((৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসপাতালে চিকিসাধীন আহত ও তাদের অভিভাবকরা জানিয়েছেন, জেলা সদরের নারাখাইয়া এলাকায় কয়েকজনকে আটক করলে তারা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আইন শৃঙ্খলাবাহিনী গুলি বর্ষন করলে তারা গুলিবিদ্ধ হন। বর্তমানে পুরো জেলার  জনমনে আতংক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে উত্তেজিত পাহাড়ী লোকজন রাস্তায় গাছকেটে এবং চেঙ্গী নদীর জন্য নির্মিত ব্লক ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে।  ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  খাগড়াছড়ি জেলা সদর ,দীঘিনালা ও পানছড়িতে নিরাপত্তাবাহিনীকে টহল দিতে দেখা যাচ্ছে । তবে নিহতদের ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষথেকে কোন বক্তব্য দেয়া হয়নি। তবে দীঘিনালা জোন কমান্ডার লে, কর্ণেল ওমর ফারুক বলেছেন পাহাড়ী-বাঙ্গালী যে সংঘাত রাত ৮ টা পর্যন্ত ছিলো। পরে সেনাবাহিনী, পুলিশ বিজিবি এসে নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে, টুরিস্টরা আসা-যাওয়া করছে, সাধারণ লোকজন দোকন পাঠ খুলেছে। এ পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে আশাকরি শান্ত থাকবে।

---হিলবিডি/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
আর্কাইভ