• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

নারী পাচার মামলায় গ্রেফতারকৃত মামিয়াসহ তিন জনকে কারাগারে প্রেরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2024   Thursday

পাহাড়ী নারী পাচার অভিযোগের মামলায় গ্রেফতার মামিয়া তালুকদারসহ তিনকে বৃহস্পতিবার রাঙামাটির আদালতে তোলা হয়েছে। আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে,মানব পাচারের মামলার অভিযোগে গোপণ সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ঢাকার বসুন্ধরা ও উত্তরা আবাসিক এলাকা অভিযান চালায় পুলিশ। এতে মামলার এক নম্বর আসামী ও মানবপাচার চক্রের সংঘবদ্ধ দলের প্রধান সজীব চাকমা (২১), পিতা দেবাশীষ চাকমা, বরকল উপজেলা ঠেগা, দুই নম্বর আসামী ও সজীব চাকমা আপন বোন জ্যাসি চাকমা (২৩) ও তিন নন্বর আসামী মামিয়া চাকমা (২১), পিতা কৃতি চাকমা, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়ন, কিয়াংঘাটকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কাউসার পারভিন আদালতে তোলা হয়। এতে বিচারক তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা রাঙামাটির পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মানবপাচার সংঘবদ্ধ চক্রের সদস্যসহ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মামলার তদন্ত অব্যাহত রয়েছে। যুবতিকে ১৯ জুন রাঙামাটি থেকে গাড়ীতে করে প্রথমে চট্টগ্রাম নিয়ে যায়। পরে ঢাকার বসুন্ধরা ও উত্তরা আবাসিক এলাকায় নিয়ে আটক করে রাখে যুবতিকে। যুবতিকে চীন কিংবা অন্য যে কোন দেশে পাচার করে দেওয়ার উদ্দেশ্য আটক করে রাখে মানবপাচার চক্রের সংঘবদ্ধ দলটি।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের খাগড়াছড়ি গ্রামের বাসিন্দা ও রাঙামাটি সরকারী কলেজের এইচএসসির প্রথম বর্ষে পড়–য়া এক যুবতি নিখোজের ঘটনায় গত ২৪ জুন যুবতির বাবা বাঘাইছড়ি থানায় একটি নিখোজের সাধারন ডায়েরি করেন। পরে বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল ২৫ জুন ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি বাড়ী থেকে যুবতিকে উদ্ধার করে রাঙামাটি নিয়ে যাওয়া হয়। এর পর ওই যুবতি নিজেই বাদী হয়ে গত ২৭ জুন বাঘাইছড়ি থানায় মানব পাচার মামলা দায়ের করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ