• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2024   Saturday

শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। “এ” ইউনিটে ৮হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে সারাদেশ থেকে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষা বর্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় শনিবার প্রথম দিনে এ ইউনিটের সারাদেশ থেকে আসা ৮ হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার উপস্থিতির হার শতকরা শতভাগ ছিল। এতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ শহরের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়সহ ৮টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ মে ‘বি’ ইউনিটে ও ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আক্তার। এসময় প্রো-ভাইস চ্যাঞ্জেলর ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পরে ও যাওয়া-আসা করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন নিরাপত্তাও জোরদার করেছে।

এদিকে,বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন ভাইস চ্যাঞ্জেলর। এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ,প্রো-ভাইস চ্যাঞ্জেলর ড. কাঞ্চন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আক্তার পরীক্ষা কেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করে বলেন, উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এতে আবেদন করা পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ উপস্থিতি ছিল। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষার আয়োজনের সহযেহাগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন,পৃুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাকী দুটি ইউনিটে পরীক্ষায়ও শিক্ষার্থীদের উপস্থিতি একই থাকবে তিনি আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে রাঙামাটি শহরের অদুরে ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও নানান জটিলতার কারণে ২০১৫ সালে একাডেমিক কার্যক্রম চালু করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ