• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

হরিণের মাংস খাওয়া অভিযোগে
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2024   Thursday

হরিণ জবাই করে মাংস ও চামড়া পাচারের অভিযোগে নিরীহ তিন জনের বিরুদ্ধে বন বিভাগের মিথ্যা মামলা ও একজনকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছেন ভাসান্যাদম ইউনিয়নের গ্রামবাসী।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয় সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন গ্রামবাসী মোঃ ইউনুস মিয়া। এসময় বক্তব্যে দেন ভাসান্যাদম ইউনিয়নের গ্রামবাসী মোঃ নাজির আলী, রহমত আলী দুলাল, মোঃ আবু রায়হান ও নূও বানু।

সংবাদ সন্মেলনে বলা হয়, গেল ৭ মার্চ লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নের ৫নং ভানান্যাদাম গ্রামে ২৪ কেজি ওজনের একটি সাম্বার হরিণটি হত্যা করেন আব্দুল মান্নানসহ আরো কয়েকজন। পরে তারা গ্রামের ছাইদুল ইসলামের বাড়ীর উঠানে হরিণটি জবাই করেন। কিন্তু যারা হরিণটি হত্যা ও জবাই করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের না করে নিরীহ গ্রামবাসী ছাইদুল ইসলাম, আব্দুল আলিম ও আজিজুল হককে আসামী কওে মিথ্যা মামলা দেয় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এর মধ্যে সাইদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতেও পাঠিয়ে দিয়েছে। অন্য দুই আসামী বর্তমানে পলাতক রয়েছেন।

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, হরিণ জবাই করে মাংস খেয়ে ফেলার অভিযোগ এনে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা নির্দোষ ও তারা ঘটনার সাথে জড়িত নয়। অবিলম্বে প্রকৃত ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মুক্তিসহ বন বিভাগের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালং বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি ষ্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম মোটা অংকের বিনিময়ে প্রকৃত আসামীদের আড়াল করা হয়েছে অভিযোগটি সম্পূর্ন মিথ্যা।

তিনি বলেন, গেল ৭ মার্চ কাচলং সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে বিলুপ্ত একটি সাম্বার হরিণ ধরে হত্যা করে ভাসান্যাদামে নিয়ে গিয়ে মাংস ও অন্যান্য অংশ পাচারের চেষ্টা করছিল। গোপণ সংবাদেও ভিত্তিতে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণের মাংস ও অন্যান্য অংশ বস্তায় বন্দী করার সময় হাতেনাতে ধরে ফেলে। এসময় একজনকে আটক করতে পারলেও বাকীরা পালিয়ে যায়। এ ঘটনায় অনেক গ্রামবাসী জড়িত রয়েছেন। ঘটনার তদন্ত চলছে। তদন্তে আরো যারা এ কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ