• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

গুইমারায় তিন একর জায়গার ৩০কোটি টাকার গাঁজা ধ্বংস করে দিয়েছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2024   Tuesday

মঙ্গলবার খাগড়ছড়ির গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউপিস্থ ৯ নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক স্থানে গহীন অরণ্যে  দুর্গম  পাহাড়ের পাদদেশে  ৩ একর  গাঁজা ক্ষেত সন্ধান পেয়েছে পুলিশ।  এসময় প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।  ধ্বংসকৃত ৩০ হাজার কেজি গাজাঁর বাজার মূল্য  ৩০ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। 

 

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক নির্দেশনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে  মঙ্গলবার সকালের দিকে গুইমারা ইউপিস্থ ৯ নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক স্থানে গহীন অরণ্যে  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এময় পাহাড়ের পাদদেশে প্রায় ৩ একর পরিত্যক্ত ভূমিতে চাষকৃত ৩ হািজার ২৫টি পরিপক্ক গাজা গাছের সন্ধান পায়। যার  ওজন ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ কেজি।  এসব গাজার বর্ত মান বাজার মূল্য অনুমানিক ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাজা  খাগড়াছড়ির জেলা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলমের  উপস্থিতিতে গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ একর পাহাড়ী টিলার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া গেছে। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।  জড়িতদের শনাক্তের কাজ  চলছে। জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ