• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

রাঙামাটিতে ছেলে শিশুকে ধর্ষনের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2023   Sunday

রাঙামাটিে ছেলে শিশুকে ধর্ষনের দায়ে ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার দন্ডাদেশ দিয়েছেন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। রোববার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই.এম.ইসমাইল হোসেন এ রায় দেন।


আদালতের মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর ঘটনার শিকার ছেলে শিশুটি তার বন্ধুদের সাথে রাঙামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় খেলতে যায়। এসময় আসামি ভিকটিমের মুখ চেেপ ধরে তাকে পায়ু পথে একাধিকবার ধর্ষন করে কারাদন্ডপ্রাপ্ত আসামী ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক । এতে ভিকটিমের পায়ু পথে রক্তাক্ত হয়ে জখম হয়। পরে ভিকটিমের পিতা তার ছেলেকে খুঁজতে টার্মিনালে গেলে আসামি পালিয়ে যায়। ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির বাবা ওই বছরই ১০ অক্টোবর রাঙামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ মৌখিক সাক্ষ্যের পাশাপাশি ভিকটিমের চিকিৎসকের পরীক্ষার সনদ, ডিএনএ পরীক্ষার রিপোর্টসহ অন্যান্য দালিলিক সাক্ষ্য উপস্থাপন করে। এতে রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় আদালতের সিদ্ধান্তে ভিকটিম ও এজাহারকারীসহ অন্যান্য সাক্ষীগণ ঘটনার সময় স্থান ও প্রকার বিষয়ে আসামির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রদান করেছেন। এছাড়া ঘটনার সময় ভিকটিমের পরিহিত প্যান্টে প্রাপ্ত বীর্য আসামির ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এইএমইসমাইল হোসেন রোববার এ মামলার চুড়ান্ত রায়ে উক্ত যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অতিরিক্ত এক লাখ টাকা জরিমানার দন্ডাদেশ দেন। একই সাথে আদেশে আসামীকে আগামী ৯০ দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধি মোতাবেক জমা দানের নির্দেশ ও জরিমানার অর্থ শিশু ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে হবে।


রাঙামাটি নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ সাইফুল ইসলাম অভি বলেন, রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য পর্যালোচনায় আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালতের বিজ্ঞ বিচারক। আশাকরি এ রায়ের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধের প্রবনতা কমে আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ