• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ৫০টি দোকান পুড়ে ছাই,আহত ৩

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2023   Monday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের কেংড়াছড়ি বাজারে সোমবার ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ টি দোকান পুড়ে ছাই হয়ে  গেছে।  আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছেন। অগ্নিকান্ডের ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকার উপরে হতে পারে বলে ব্যবসায়ীদের দাবী। 

জানা গেছে, সোমবার (৮ মে) আনুমানিক দুপুর ১২ টায় আগুন লাগলে প্রায় ৩ ঘন্টা পর্ষন্ত জ্বলতে থাকে। পরে স্থানীয় লোকজন, গাছকাটাছড়া আর্মি ক্যাম্প (৩২ বীর) সেনা সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুণ নেভানো সম্ভব হয়েছে। তবে ততক্ষণে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  আগুন নেভাতে গিয়ে ৩ আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি। তাদের কাপ্তােইয়ের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি  করা হয়েছে।  অগ্নিকান্ডে মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার উপরে হবে ব্যবসায়ীরা দাবী করেছেন। 
 
এদিকে আগুন লাগার  খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যান  বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সেনাজোনের অধিনায়ক লে. কর্নেল আহসান হাবিব রাজীব, পিপিএম পিএসসি,  উপজেলা নির্বাহী কর্মরকর্তা মোঃ মিজানুর রহমান।,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর (ওসি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দীন ও ইউপি চেয়ারম্যান রাসেল মারমা প্রমূখ। এ সময় তারা  ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমরা আইন শৃঙ্খলা সভা করছিলাম। এ সময় আগুন লাগার খবর আসলে সবাইকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। তবে, কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। অনেকে বলাবলি করছেন চায়ের দোকানের চুলা থেকে অথবা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। 
 
তিনি আরো জানান, আমাদের হিসাবে প্রায় ৫০ টি দোকান পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা হতে পারে। আগুন নেভানোর সময় ৩ জন আহত হয়েছে,  তাদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ