• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

এইচএসসিতে রাঙামাটিতে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার ও কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2023   Wednesday

এইচএসসিতে  এবার রাঙামাটিতে ১৯৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।   বিভাগীয় ও জেলায় প্রথম স্থান অর্জ ন করেছে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ(বিএন স্কুল এন্ড কলেজ)। 

 

জানা গেছে, রাঙামাটি জেলার ১৯টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে মোট জিপিএ ৫ পেয়েছে ১৯৫জন শিক্ষার্থী। এবার পাশের হার ৮৫.৩৩ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে জেলায় শতভাগ পাশ করেছে এবং চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগের প্রথম স্থান অধিকার করেছে কাপ্তাইয়ের বিএন স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানে ১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৬জন, ব্যবসায় বিভাগ থেকে ৮ জন এবং মানবিক বিভাগ থেকে ১১ জন  শিক্ষাথী জিপিএ-৫ পেয়েছে। জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ ৫ পাওয়া তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামাটি সরকারী কলেজ। এ কলেজ থেকে এবার ৬১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়া  লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১৩জন, শিজক কলেজ থেকে  ৯জন, কাচলং কলেজ থেকে ৫ জন, কর্ণফুলী সরকারী ডিগ্রী কলেজ থেকে ৫ জন, লংগদু মডেল কলেজ থেকে ৪জন, রাঙামাটি সরকারী মহিলা কলেজ থেকে ২জন, কাউখালী সরকারী কলেজ থেকে ১জন জিপিএ ৫ পেয়েছে।  

 

এদিকে, ঈর্ষণীয় ফলাফল অর্জনে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি তিন পার্বত্য জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।

 

কাপ্তাই বিএন স্কুল এন্ড  কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র ৩৮ জন জিপিএ-৫ নিয়ে যাত্রা শুরু করা নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এখন ৯৫ জনে(জিপিএ-৫) পৌঁছেছে। আগামীতে এসংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।

 

কাপ্তাই বিএন স্কুল এন্ড  কলেজের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

 

বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী মাননীয় নৌবাহিনী প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক দিকনির্দেশনার পাশাপাশি সকল শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি অভিভাবকদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে এমন ঈর্ষণীয় ফলাফল অর্জিত হওয়ায় সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ