• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

নানান কর্মসূচির মধ্য দিয়ে রাবিপ্রবিতে বিজয় দিবস উদযপান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2022   Friday

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে একটি বর্নাঢ্য র‍্যালী ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মুখে গিয়ে শেষ হয়। 
 
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  প্রফেসর ড. সেলিনা আখতার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ -এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য  প্রফেসর ড. কাঞ্চন চাকমা। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।  অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
 
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের এবং বীর মুক্তিযোদ্ধাগনের অবদানের কথা স্মরণ করে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য  প্রফেসর ড. সেলিনা আখতার বলেন,স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করে মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা স্মরণ করেন।
 
তিনি  আরো বলেন "এটা ঠিক আমাদের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অনেক। তবে সুষ্টু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এ  বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে নারী ও পুরুষ সকলেই সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
 
বিশেষ অতিথির বক্তব্যে  উপ-উপাচার্য  প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন ,  চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে এবং মৌলবাদী শক্তি যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
 
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  মোহাম্মদ ইউসুফ বলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তাদের মেধা, মনন ও শ্রমকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ