• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীব দান ও ৮৪ জন ভিক্ষুকে মহাস্থবির বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2022   Friday

চিরাং তিটঠাতু বুদ্ধ সাসনম এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্ম পুনঃজাগরণে  অবিস্মরণীয় চুরাশি জন ভিক্ষুকে  স্থবির থেকে মহাস্থবির বরণ ও ১ম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (২৮অক্টোবর) দিনব্যাপী ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে  ১ম দানোত্তম কঠিন চীবর দান ও ৮৪ জন স্থবির ভিক্ষুকে মহাস্থবির বরণ করা হয়। এ উপলক্ষে সকাল থেকে  বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দেশ জাতি তথা সকলের  হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের নিকট বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান, স্বধর্ম দেশনা ও  শ্রবণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে  দেশনায় নিজের দেশ-জাতিকে সবার উর্দ্ধে রেখে আন্ত: সম্প্রদায় শান্তি সুরক্ষা এবং দেশ ও পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সমৃদ্ধি কামনার ওপর গুরত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন গামারীঢালা বনবিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবির ভান্তে ,রাঙ্গামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির,রাজ বন বিহারের শান্তি প্যাগোডা`র পরিচালক সৌরজগত মহাস্থবির,নানিয়াচর  রতœাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির,ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবিরসহ দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ কয়েক হাজার বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে এবারের কঠিন চীবর দানের প্রধান পৃষ্টপোষক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার ধর্মিনী রিপা চাকমা।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ