• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2022   Tuesday

খাগড়াছড়ির দীঘিনাল উপজেলার দীঘিনালা-বাবুছড়া সড়কে ১টি যাত্রীবাহি বাসে এবং ১টি মাহেন্দ্র ট্রাক্টরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটন ঘটেছো।


উপজেলা বাস লাইন কন্ট্রোলার মিন্টু চৌধুরী জানান, বাবুছড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি পুকুর ঘাট এলাকায় পৌছলে বাসের গতিরোধ করে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।  খবর  পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করলেও ততক্ষনে বাসের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। মিন্টু আরো জানান, এর কিছুক্ষন আগে একই সড়কের উদালবাগান এলাকায় আরেকটি মাহেন্দ্র ট্রাক্টরেও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।


বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি এবং বাবুছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর রহমান জানান, বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে অগ্নি সংযোগ করেছে বলে তিনি জেনেছেন; সে কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গতঃ মঙ্গলবার ভোর রাতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহলদলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন ইউপিডিএফ প্রসিত পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪২)। এর পর আটককৃত মিলন চাকমা অসুস্থ হয়ে পড়লে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানানো হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ্য থেকে। অপর  দিকে ইউপিডিএফ দাবী করছে নির্যাতনের কারণে মিলনের মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের ধারনা, মিলন আটকের ঘটনার জের ধরেই গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে।


এ ব্যাপারে জানার জন্য দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) পেয়ার আহাম্মদের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ