• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

নানা আয়োজনে বিলাইছড়িতে বিজয় দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধিঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2021   Thursday

রাঙামাটির বিলাইছড়িতেও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। 

 
দিবসটিকে ঘিরে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে  বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড কমান্ডারের সালাম গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীও উপস্থিত ছিলেন।  পরে তারা সাদা পায়রা উড়িয়ে প্যারড পরিদর্শন করেন। এরপর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে, বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও প্রীতি  ফুটবল ম্যাচসহ  এক আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, ৩ ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। 
 
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে এবং বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং নিয়মানুযায়ী সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 
 
এছাড়া বিকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিচালিত  সারাদেশের মত বিলাইছড়িতেও শপথ বাক্য পাঠ করা হয়। এতে  উপজেলা আওয়ামীলীগ, সরকারি ও বেসরকারীসহ সর্বস্তরের মানুষ  অংশ গ্রহণ করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ