• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়ি মাটিরাঙায় বাসদ নেতা কমরেড টুটুলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021   Sunday

খাগড়াছড়ির পরিচিতমুখ বাসদ এর কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)-এর মরদেহ পাওয়া গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে তাঁর পরিচিতজনরা মরদেহ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
পলাশ চৌধুরী নামের একজন ব্যবসায়ী ও সমাজকর্মী, যিনি কমরেড টুটুলেরও ঘনিষ্ট; তিনি জানান, গতকাল দিনের বেলায় তিনি তাঁর আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সাথে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধ্যার দিকে নিজ মোটর সাইকেলে তিনি একা মাটিরাঙার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তাঁর সহকর্মীরা চারিদিকে খোঁজ করতে থাকেন।
আজ( রোববার) সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটর সাইকেল তাঁর মরদেহ পাওয়া যায়।
 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা, তাঁর মরদেহ উদ্ধার করেছে।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবি এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। টুনি আহমেদ তাঁর একমাত্র মেয়ে থাকলেও বছর দশেক আগে স্ত্রীর সাথে সর্ম্পকহীন ছিলেন। 
 
 
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা। তারপরও পুলিশ তদন্ত করে  দেখছে অন্যকোন কারন আছে কিনা। তার মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
 
---হিলবিডি২৪/সম্পদনা/সি,আর

ads
ads
আর্কাইভ