• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

করোনায় খাদ্য সংকটে থাকা রাঙামাটি রাজ বন বিহারের বানরদের খাবার দিলেন ডিসি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2021   Wednesday

করোনার কারণে খাদ্য সংকটে থাকা দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের বৃহৎ বড় ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজ বন বিহারের এলাকার বনাঞ্চলের আশ্রয় নেওয়া হাজারের অধিক বানরদের মাঝে খাবার দিয়েছেন জেলা প্রশাসক।

 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান রাঙামাটি রাজ বন বিহারের মাঠ প্রাঙ্গণে বানরদের মাঝে খাবার বিলিয়ে দেন। খাবার গুলোর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া আর মোটর ডাল। এতে বনাঞ্চলের থাকা হাজারেরও অধিক বানর খাবার খেতে ছুটে যায়। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, বিহার পরিচালনা কমিটির সদস্য ও ৬ নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমাসহ অন্যান্য প্রমূখ উপস্থিত ছিলেন। খাবার গুলোর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া আর মোটর ডাল। এতে বিহারের আশপাশের বনাঞ্চলের থাকা হাজারেরও অধিক বানর খাবার খেতে ছুটে যায়।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, রাজবন বিহারে অবস্থানরত বানরগুলোর খাদ্য সংকট দেখা দেওয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তবে বিহার পরিচালনা কমিটি যদি খাদ্য সামগ্রী প্রয়োজন মনে করে তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

 

উল্লেখ্য, ১৯৭৪ সালে রাঙামাটি শহরের পাশের চাকমা রাজ সার্কেল থেকে দানকৃত প্রায় ৩৩ একরের বিশাল প্রাকৃতিক বন এলাকা নিয়ে গড়ে তোলা হয় রাঙামাটি রাজবন বিহার। যা দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের বৃহত্তম বৌদ্ধ মন্দির হিসেবে স্থান পায়। বিহারের এই বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখিসহ অসংখ্য বানর আশ্রয় নেয়। পরে বানরের সংখ্যাও বৃদ্ধি পায়। আশ্রয় নেওয়া এই বানরগুলো পূর্নার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের জন্য নিয়ে যাওয়া খাবারের উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে। কিন্তু চলমান করোনা মহাামারী ও কঠোর লকডাউনের কারণে রাজ বন বিহারে পূনার্থীদের সংখ্যা কমে যাওয়ায় খাবারের সংকটে পড়েছে বিহারের আশপাশের জঙ্গলে আশ্রয় নেওয়া বানরগুলোর। এতে করে বানরের উপদ্রব বেড়েছে ও রাস্তায় বের হয়ে লোকজনের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ