• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে যুবদের নিয়ে ৫ দিন ব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021   Monday

রাঙ্গামাটির বরকলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে অাদা - হলুদ চাষ ও সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা "শীর্ষক" বৈরাগীপাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে  ৫দিন ব্যাপী প্রশিক্ষণ ও অালোচনা সভা  অনুষ্ঠিত হয়।
 
সুয়ারীপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সভার শুরুতেই "যুব`` সংগঠনের  পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
 
       
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বকে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম ও সিনিয়র প্রশিক্ষক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা। 
 
 
এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা,রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রুপক বড়ুয়া,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সুদীপ্ত চাকমা ও মন্টু চাকমা সহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।উক্ত সভায় ২৫ জন  প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 
 
 
উপজেলা এসএম মনজুরুল হক বলেন, যুব হচ্ছে দেশের প্রাণ ও অাত্মা।অার দেশ গড়ার দায়িত্ব এখন যুবদের হাতে। তাদেরই হাত ধরে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, অামরা স্বাধীন দেশের নাগরিক। যারা পরাধীন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে অভাব কী জিনিস? বঙ্গবন্ধু করেছেন রাজনৈতিক মুক্তি। অার তারই পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তারই হাত ধরে দেশকে এগিয়ে নিতে এবং সমৃদ্ধশালী করতে যুবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
 
 
তিনি অারো বলেন,বর্তমান বিশ্ব অাধুনিকতার ছোঁয়ায় অনেক দূর এগিয়ে গেছে। এখন উন্নত প্রযুক্তি ও উন্নত জ্ঞান কাজে লাগানোর কারণে কৃষি ক্ষেত্রে অামূল পরিবর্তন এসেছে।দেশের অবস্থা তুলে ধরে তিনি বলেন,দিনের দিন একদিকে যেমন মানুষ বাড়ছে  অন্যদিকে,কৃষি জমি কমিয়ে অাসছে। অার মানুষের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেইজন্য কৃষি উৎপাদন দ্বিগুণ বাড়াতে হবে।দেখা যাবে এই ধারাবাহিকতা বজায় রাখতপ পারলে একদিকে যেমন অর্থনৈতিক মুক্তি হবে অার অন্যদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে এমন বিষয় উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক।                        

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 
 
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ