• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাজেকের শীতার্ত মানুষের পাশে চট্টগ্রামের ইয়ুথ ওয়েলফেয়ার

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2021   Friday

পাহাড়ের বঞ্চিত জনপদ সাজেক’র তিন শতাধিক শীতার্ত মানুষের পাশে ভালোবাসার উষ্ণতা নিয়ে পাশে দাঁড়িয়েছে, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ওয়েলফেয়ার মিশন।


শুক্রবার দুপুরে সাজেক ইউনিয়ন পরিষদ হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র নারী-পুরুষদের হাতে একটি করে কম্বল তুলে দেন সংগঠনটির মানবিক কর্মীরা।


‘হৃদয়ে বাঘাইছড়ি’-এর সহযোগিতায় এবং সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্ট্রি উত্তম শর্মা। উদ্বোধক ছিলেন, চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ‘বিএসপি ফুড প্রডাক্ট’র স্বত্তাধিকারী ও সমাজসেবক অজিত কুমার দাশ।


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রনজিত কুমার দে, দৈনিক সমকাল’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ইয়ুথ ওয়েলফেয়ার মিশন’র পৃষ্ঠপোষক শ্যামদাস ধর ও রুবেল সাহা এবং ‘হৃদয়ে বাঘাইছড়ি’র সংগঠক হাবিবুর রহমান সুজন।


গভায় বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক অজিত কুমার দাশ পাহাড়ি এলাকার মানুষের প্রতি তাঁর প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিশেবে সাজেক এলাকার কর্মহীন যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহবন্ধনে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


উল্লেখ্য,ইয়ুথ ওয়েলফেয়ার মিশন, বৃহত্তর চট্টগ্রামের অনগ্রসর ও দারিদ্রপ্রবণ এলাকায় দানশীল মানুষদের কাছ থেকে অনুদান ও উপকরণ সংগ্রহ করে তা ন্যয়্যতার সাথে বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ