• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2020   Friday

পার্বত্য চট্টগ্রামসহ সরাদেশে নারী ধর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ এবং রাঙামাটি জেলার লংগদুতে পাহাড়ি ছাত্রী ধর্ষণে অভিযুক্ত আব্দুর রহিমসহ সকল ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে শুক্রবারবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা।

 

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দপ্তর সম্পাদক লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি সমর চাকমা।

 

বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকলেও ধর্ষণের ঘটনা থেমে নেই। সরকার কিংবা সরকার দলীয় লোকজনের পৃষ্ঠপোষকতা থাকায় এসব ঘটনা থামছে না এবং ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।

 

বক্তারা রাঙামাটির লংগদুতে প্রধান শিক্ষক আব্দুর রহিম কর্তৃক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বলেন, অভিযুক্ত অপরাধীকে বাঁচাতে একটি উগ্রসাম্প্রদায়িক মহল এ ঘটনা নিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

 

বক্তারা আরো বলেন, খাগড়াছড়িতে প্রতিবন্ধী পাহাড়ি নারীকে গণধর্ষণের ঘটনাটি দুই সপ্তাহ পার হলেও এখনো ঘটনায় জড়িত অপর দুই অপরাধীকে পুলিশ গ্রেফতার করেনি। তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে অভিযুক্ত দুই অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

 

সমাবেশ থেকে বক্তারা পাহাড় ও সমতলে ধর্ষণ. নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ