• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রামগড়ে অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2020   Wednesday

বুধবার খাগড়াছড়ির রামগড় উপজেলার নাঙেল পাড়া নামক গ্রামে  প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার সময়  নাঙেল পাড়া নামক গ্রামে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাসিন্দা অনিল চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। গ্রেফাতরকৃত ইউপিডিএফ সদস্যরা হলেন সুবেল ত্রিপুরা সজল (২৫), সাথোই অং মারমা (২৮)  ও  জুয়েল ত্রিপুরা (২৮)।  এসময় তাদের কাছ থেকে ১টি এলজি,২টি কার্তুজ, নগদ ৩২ হাজার টাকা, ৮টি মোবাইল সেট ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: সামসুজ্জামান জানান, আইন-শৃংখলা বাহিনী সদস্যদের অভিযানে আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।

 

এদিকে, এক প্রেস বার্তায় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা রামগড়ে তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেখানে অবস্থানরত তিন ইউপিডিএফ সদস্যকে ঘুম থেকে তুলে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সাংগঠনিক কাজের জন্য তারা সেখানে গিয়েছিলেন। প্রেস বার্তায় রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে অন্যায়ভাবে ইউপিডিএফ সদস্যদের গ্রেফতার করা হচ্ছে দাবী করে  তিনি অবিলম্বে গ্রেফতারকৃত তিন ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ