• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ভূমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2020   Saturday

ভূমি বেদখল ও সেটলার পূর্নবাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।

 

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সমর চাকমা। 

 

বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের প্রত্যক্ষ মদদে সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখলের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল ১৬ সেপ্টেম্বর মাইসছড়ি সাউপ্রু কার্বারি পাড়ায় মারমা জাতিসত্তাদের যুগ যুগ ধরে ব্যবহৃত শ্মশানভূমি বেদখলের চেষ্টা চালিয়েছে সেটলাররা। তারা মৃতদেহ সৎকার কাজে বাধা প্রদান করেছে। এছাড়াও খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভূমি বেদখলের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে।  আবার নতুন করে সেটলার পুনর্বাসনের মাধ্যমে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র করা হলে তা পার্বত্য চট্টগ্রামের জনগণ কখনো মেনে নেবে না।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা, সাজেক, মারিশ্যা ও লংগদুর ডাকঘর মোন এলাকায় সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্র বন্ধ করা এবং সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সরিয়ে নেয়ার দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ