• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে কৃষক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2020   Saturday

খাগড়াছড়িতে “পাহাড়ঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত আমন ধানের জাত সমূহের পরিচিতি এবং ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি” শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট(বিনা)র গবেষণা কার্যক্রম জোরদারকরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি বিনা উপকেন্দ্র কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এর আয়োজন করা হয়। শনিবার সকালে এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ-এর মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল হোসেন।

 

এ সময় তিনি বলেন, পাহাড়িঞ্চলের চাষীদের চাহিদা পূরণে কাজ করছে সরকার। খাগড়াছড়িতে বিনা ধান ১৯ ও ২১ জাতের উদ্ভাবন করা হয়েছে। ভবিষ্যতেও জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ করার আশ^াস দেন প্রধান অতিথি।

 

খাগড়াছড়ি বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা কৃষিবিদ এবিএম শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুন্সী রাশীদ আহমদ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মর্ত্তুজ আলী উপস্থিত ছিলেন।

 

বক্তারা পাহাড়ে আমন ও বিনা ধানের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বলেন, এসব জাতের ধানের চাষ করা গেলে এলাকার চাষীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। একইসাথে পুষ্টি গুণের চাহিদাও পূরণ হবে।

 

প্রশিক্ষণে ৬৫ কৃষক অংশ নেন। পরে তাদের মাঝে বিভিন্ন প্রকারের সার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ