• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় চার শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রানসামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম রাজু,দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2020   Monday

করোনা ভাইরাসের কারনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কর্মহীন চার শতাধিক অসহায় পরিবারের মাঝে সোমবার শিশু খাদ্যসহ ত্রানসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

 

দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে উপজেলার পূর্ব বেতছড়ি, পাকুজ্যাছড়ি, নৌকাছড়া, তারাবনিয়া ও সীমানাপাড়া এলাকায় এসব ত্রানসামগ্রী বিতরণ করা হয়। প্রথমে পুর্ব বেতছড়ি সংলগ্ন মাইনী নদীর পাড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে শতাধিক পরিবারের হাতে ত্রানসামগ্রী তুলে দেয়া হয়। পরে ত্রান বিতরনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে একদল সেনা সদস্য দুর্গম পাকুজ্যাছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামের ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দেন।


বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই সেনা প্রধানের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি উপজেলার দুর্গম পাহাড়ী পল্লীর কর্মহীন অসহায় পরিবারের লোকজনকে ত্রানসামগ্রী প্রদানের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে আসছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার দুর্গম পাকুজ্যাছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামের কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে শিশু খাদ্যসহ ত্রানসামগ্রী পৌছে দেয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


বিতরণ করা ত্রানসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, লবন, চিনি, সূজি, সেমাই, নুডুস ও গুড়োদুধসহ নিত্য প্রয়োজনীয় শিশু খাদ্য। ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দেয়ায় খুশি দুর্গম পাকুজ্যাছড়ি গ্রামের উত্তম কুমার চাকমা ও পরানী চাকমা। তারা জানান, করোনা ভাইরাসের কারনে কোনো কাজকর্ম করতে পারছি না। তাই পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সেনাবাহিনীর পক্ষ থেকে শিশু খাদ্যসহ ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দেয়ায় গ্রামের সকলেই খুশি। সংকটময় মুহুর্তে ত্রানসামগ্রী পৌছে দেয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।


দীঘিনালা সেনাজোনের ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের খাদ্য সংকট মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। তিনি আরও জানান, সেনা প্রধানের নির্দেশক্রমে খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় দীঘিনালা জোনের পক্ষ থেকে এই ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে দুর্গম পাকুজ্যাছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামের চার শতাধিক কর্মহীন অসহায় পরিবারকে শিশু খাদ্যসহ ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতেও অসহায় মানুষের খাদ্য সহায়তায় সেনাবাহিনীর ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ