• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাজস্ব পরিশোধ করে
দীঘিনালায় মজুদ করা বাঁশ পরিবহনের মেয়াদ বাড়ানোর দাবী

জাহাঙ্গীর আলম রাজু,দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2020   Thursday

খাগড়াছড়ির দীঘিনালায় আবারো বন্ধ করে দেয়া হয়েছে সমতল এলাকায় বাঁশ পরিবহন। গেল ১ জুন থেকে বাঁশ পরিবহন বন্ধ করে দেয়ায় মাইনী নদীতে আকটা পড়েছে কোটি টাকা মূল্যের নানা প্রজাতির দেড় লক্ষাধিক বাঁশ। তাই রাজস্ব পরিশোধ করে মজুদ করা বাঁশ পরিবহনের মেয়াদ বাড়ানোর দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

করোনা ভাইরাসের কারনে নির্ধারিত সময়ে পরিবহন করতে না পারায় এ দাবী জানান তারা। এদিকে বাঁশ পরিবহনের মেয়াদ বাড়ানোর দাবী জানিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট  বিভাগীয় বন কর্মকর্তার বরাবরে আবেদন করার পরও অনুমতি মিলেনি বলে জানা যায়। তাই যেকোনো মুহুর্তে মাইনী নদীর ¯্রােতে বাঁশ ভেসে যাওয়ার আশংকায় শংকিত ব্যবসায়ীরা।

 

স্থানীয় বাঁশ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মে মাসে সরকারি রাজস্ব পরিশোধ করে উপজেলার দুর্গম নাড়াইছড়ি বনাঞ্চল থেকে নদীপথে প্রায় দেড় লক্ষাধিক নানা প্রজাতির বাঁশ সড়ক পথে পরিবহনের জন্য মাইনী নদীতে মজুদ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে ১ জুন থেকে বাঁশ পরিবহন বন্ধ করে দেয়ায় এই বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের স্রোতে মজুদ করা বাঁশ ভেসে যাওয়া আংশকা দেখা দিয়েছে। তাই জরুরী ভিত্তিতে বাঁশগুলো পরিবহন করতে না পারলে ব্যবসায়ীদের গুনতে হবে মোটা অংকের লুকসানের হিসাব। ইতিমধ্যে বেশ কিছু বাঁশ মাইনী নদীর  স্রোতে ভেসে গেছে বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।  

 

বাবুছড়া বাঁশ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা জানান, প্রতি বছর বাঁশের বংশ বিস্তারের জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস বাঁশ কর্তন বন্ধ রাখা হয়। তবে মে মাসে সরকারি রাজস্ব দিয়ে যেসব বাঁশ কর্তন করা হয় তা নির্ধারিত সময়ে পরিবহন করতে না পারলে প্রতি বছরই পরিবহনের জন্য মেয়াদ বাড়ানো হয়ে থাকে। কিন্তু এ বছর বিভাগীয় বন কর্মকর্তার বরাবর আবেদন করার পরও এখনো মেয়াদ বাড়ানো হয়নি। যার ফলে এই বর্ষা মৌসুমে নদীর স্রোতে বাঁশ ভেসে যাওয়ার আশংকায় ব্যবসায়ীরা শংকিত। তাই ব্যবসায়ীদের লুকসানের হাত থেকে বাঁচানোর জন্য যতো তাড়াতাড়ি সম্ভব মজুদকৃত বাঁশ পরিবহনের মেয়াদ বাড়ানোর দাবী জানান তিনি।

 

এ বিষয়ে কথা বলার জন্য নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুলের মুঠোফোনে একাধিকবার কল করার পরও তাকে পাওয়া যায়নি। তবে সরেজমিন পরিদর্শন করে মাইনী নদীতে বাঁশের মজুদ দেখে পরিবহনের মেয়াদ বাড়ানোর জন্য তিনি বিভাগীয় বন কর্মকর্তার নিকট প্রস্তাবনা পাঠিয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে । 

 

ব্যবসায়ীদের দাবীর সাথে একমত পোষন করে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ কাশেম জানান, যেহেতু সরকারি রাজস্ব পরিশোধ করে বাঁশগুলো মজুদ করা হয়েছে সেহেতু সড়ক পথে পরিবহনের মেয়াদ বাড়ানো প্রয়োজন। কারন পরিবহনের মেয়াদ বাড়ানো না হলে ব্যবসায়ীরা মোটা অংকের লুকসানের শিকার হবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের স্বার্থে সংশ্লিষ্ট বন বিভাগ জরুরী ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ