• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

গণতান্ত্রিক ইউপিডিএফ নেতা
বর্মা হত্যর মামলার আসামী পুলক জ্যোতি চাকমা খাগড়াছড়ি কারাগারে মৃত্যু

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2020   Wednesday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গণতান্ত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলার আসামী পুলক জ্যোতি চাকমা(৪২) খাগড়াছড়ি জেলা কারাগারে মারা গেছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গণতান্ত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলার আসামী পুলক জ্যোতি চাকমা বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কোন চিকিৎসা দিতে পারেনি। কারা কর্তৃপক্ষ তার বুকে ব্যথা ছিল বলে জানিয়েছেন। মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ৪ মে ইউপিডিএফ গণতান্তিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমাকে হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তিনি খাগড়াছড়ির মহাজন পাড়া এলাকার চম্পা লাল চাকমার ছেলে। মৃত পুলক জ্যোতি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ