• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

করোনায় খাগড়াছড়িতে কর্মহীনদের পাশে ত্রিপুরা চাকুরীজীবী কল্যাণ সমবায় সমিতি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2020   Sunday

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় দুঃস্থ ৫৫টি পরিবারের মাঝে রোববার খাগড়াছড়িতে ত্রিপুরা চাকুরীজীবী কল্যাণ সমবায় সমিতির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

"সকল ধর্মের মর্ম কথা, সবার উর্ধ্বে মানবতা" প্রতিপাদ্যে জেলা সদর খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি অলেন কান্তি ত্রিপুরা সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ।

 

এসময় প্রধান অতিথি পার্থ ত্রিপুরা জুয়েল সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক এ পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে। শুধু ত্রাণের প্যাকেট বাড়িতে নিয়ে গিয়ে আরও পাবার ইচ্ছা থাকলে হবে না। আগে নিজেদের রক্ষা করতে হবে। নিজে যদি সতর্ক না থাকি তাহলে পরিবারের মধ্যে দ্রুত ছড়িয়ে থাকার সম্ভাবনা বেশি। নিজেকে রক্ষা মানে দেশকে রক্ষা করা। তারই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

 

সভাপতি অলেন কান্তি ত্রিপুরা জানান, সংগঠনের সদস্যদের থেকে উত্তোলিত অর্থ দিয়ে চাল ১০কেজি, আলু ০১কেজি, লবন ০১কেজি, তৈল আধা লিটার, সাবান ০১টি করে ১৭টি গ্রামের ৫৫টি পরিবারকে বিতরণ করতে সমর্থ হয়েছে।

 

বিতরণকালে বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুধাকর ত্রিপুরা, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরা, সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে কপিন্দ্র লাল ত্রিপুরা, কানকা নন্দ ত্রিপুরা, চন্দ্র কিশোর ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ যশি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক চিরণ জিৎ ত্রিপুরা। আর খাদ্য সামগ্রী বিতরণের আগে দেশ ও জাতির কল্যানার্থে পবিত্র গীতাপাঠ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উর্মি ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ