• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

দীঘিনালায় পাহাড়ী পল্লীর ৫শতাধিক পরিবারকে সেনাবাহিনীর ত্রান বিতরণ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2020   Friday

করোনা ভাইরাসের কারনে খাগড়াছড়ির দীঘিনালায় কর্মহীন অসহায় পরিবারদের মাঝে সেনাবাহিনীর ত্রানসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি ও ধনপাতাসহ বিভিন্ন পাহাড়ী পল্লীর পাঁচ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

 

দীঘিনালা জোনের উদ্যোগে প্রথমে ধনপাতা ছড়ারপাড়ে শারীরীক দুরত্ব বজায় রেখে খোলা মাঠে ত্রানসামগ্রী বিতরণ করা হলেও পরে ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে দীঘিনালা জোনের একদল সেনা সদস্য বৃষ্টিতে ভিজে বাড়ি বাড়ি ত্রানসামগ্রী পৌছে দেন। এসময় দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল আদনান কবির পিপিএম (বার) পিএসসি ও উপ অধিনায়ক মেজর তৌহিদুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা উপস্থিত ছিলেন।

 

 ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ১ কেজি, আলু ২ কেজি, পেয়ারজ ১ কেজি, লবন ১ কেজি ও সাবান ২ টি। সেনাবাহিনীর ত্রানসামগ্রী পেয়ে খুশি দুর্গম এসব পাহাড়ী পল্লীর মানুষ। তাদেরই একজন সুফিয়া চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে কোনো কাজকর্ম করতে পারছি না। তাই পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রানসামগ্রী প্রদান করায় আমরা খুশি। বাড়ি বাড়ি ত্রাসামগ্রী পৌছে দেয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

 বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুর্গম পাহাড়ী এলাকার অসহায় লোকজনের বাড়ি বাড়ি ত্রানসামগ্রী পৌছে দিয়ে মানবিকতায় নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার বলে জানান তিনি।

 

ত্রান বিতরণে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে করোনা ভাইরাসের কারনে দুর্গম পাহাড়ী এলাকায় কর্মহীন অসহায় পরিবারদের বাড়ি বাড়ি আমরা ত্রানসামগ্রী পৌছে দিচ্ছি। যেকোন সংকটে সাধারন মানুষের পাশে থেকে কাজ করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ