• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

মহালছড়িতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2020   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে পঞ্চম শ্রেণীতে পড়ূয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। আটক যুবকের নাম মো: সুমন (১৮)। সে  মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়া গ্রামের মো: নুরনবীর পুত্র।

 

পুলিশ জানায়, পঞ্চম শ্রেণীতে পড়ূয়া এক ছাত্রীর মা বাদী হয়ে গেল ১৪ মে মহালছড়ি থানায় অভিযুক্ত ব্যক্তিসহ ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে মামলা দায়েরের পর মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমে এর নেতৃত্বে এস আই নুরুল ইসলাম, এসআই মোফাজ্জল, এএসআই শিবু হালদার, কনস্টেবল মাহফুজ ও কনস্টেবল নাজমুলসহ  গেল ১৪ মে  রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মো: সুমনকে তার বাড়ি থেকে আটক করে।

 

বাদীর মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিমের মা  গেল ৪ মে  দৈনন্দিন কাজে বাড়ির বাইরে গেলে ২ নং আসামী শাহীনুর আক্তার রান্নার কাজে সহযোগিতার কথা বলে পঞ্চম শ্রেণি ছাত্রী ১০ বছর বয়সী স্কুল পড়–য়া  ছাত্রীর বাড়িতে একা পেয়ে কৌশলে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। তখন অভিযুক্ত সুমন এসে বাড়িতে ঢুকে ভিকটিমকে জোর পুর্বক ধর্ষণ করে চলে যায়। এর পর ভিকটিম সেখান থেকে আসার পথে প্রতিবেশী দুই জনের সাথে দেখা হলে ঘটনাটি খুলে বলে। ঘটনার বিষয়ে ভিকটিম এর মা তাৎক্ষনিক জানতে না পারলেও  গেল ১০ মে আসামীর পরিবারের সাথে প্রতিবেশী সেই দুই মেয়ের সাথে কথা কাটাকাটি হলে ঘটনাটি প্রকাশ পায়। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় মুরুব্বীগণ স্থানীয়ভাবে সমাধানের জন্য চাপ প্রয়োগ করে সময় অতিবাহিত করেন। পরে ঘটনাটি বিভিন্ন কৌশলে ধামাচাপার চেষ্টা করলে ভিকটিম এর মা বাদী হয়ে  গেল ১৪ মে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত)/৩ ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।

 

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমের  মা বাদী হয়ে ধর্ষণে অভিযুক্ত মো: সুমন ও ধর্ষণের সহযোগীসহ ২ জনের বিরুদ্ধে মামলা করার পর ধর্ষণে অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে।  আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত)/৩ ৯(১)/৩০ ধারায় মামলা রজু করার পর আটক আসামী সুমনকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ