উদীচী রাঙামাটি সরকারী কলেজ সংসদের সম্মেলন

Published: 19 Jun 2015   Friday   

শুত্রবার উদীচী রাঙামাটি সরকারী কলেজ সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সন্মেলনে  কলেজ শাখার  আহ্বায়ক নাজমুল হক হৃদয়ের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি জিসান বখতেয়ার,রাঙামাটি পৌর কাউন্সিলর ও উদীচী সদস্য কালায়ন চাকমা,সা: সম্পাদক বিজয় ধর ও সাংগঠনিক সম্পাদক সাগর পাল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা শাখার সাবেক সহ-সভাপতি ভুপাল দে,চৈতী চাকমা,তুষার ধর,চায়না পাটোয়ারী,শাহীনুর আক্তার ঝিুনক,সাউদ হোসেন মিকি। অনুষ্ঠান পরিচালনা করেন শাওন বিশ্বাস। এর আগে সম্মেলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব করা হয়।

সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বস্মতিক্রমে বিজয় করকে সভাপতি,তুষার ধরকে সা: সম্পাদক ও নাজমুল হক হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উদীচী রাঙামাটি সরকারী কলেজ সংসদের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে বক্তারা আরো বলেন,লক্ষ মানুষের পরম আত্মদানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শোষন বঞ্চনার যেমন অবসান ঘটবে,তেমনি সংস্কৃতি বিকাশের পথ হবে বন্ধন মুক্ত।বক্তারা বলেন, আমরা যদি নিজেকে উদীচী কর্মী হিসেবে দাবী করি তাহলে সৎ গুনাবলী রপ্ত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত