খাগড়াছড়ির পৌর সভার উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব

Published: 13 Jun 2015   Saturday   

শনিবার খাগড়াছড়ি পৌর সভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজের পরিদর্শন করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম ত্রিপুরা এনডিসি।

খাগড়াছড়ি পৌর এলাকার ফুট ব্রিজ এলাকায় বটতলী থেকে গুগড়াছড়ি ঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন, বাজারে উন্নত মানের কফি হাউজ, কুমিল্লাটিলা আত্মমানব এলাকায় আবাসন প্রকল্প, নারিকেল বাগান প্রধান সড়কের পাশের্^ ড্রেন নির্মান প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পার্বত্য সচিব। পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, খাগড়াছড়ি মেয়র মোঃ রফিকুল আলম, পাচউবো’র নির্বাহী প্রকোৗশলী মোঃ শাহাবুদ্দিন মিয়া, পৌর সভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাসসহসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত