শুক্রবার কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকারের লক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অংহ্লা চিং মারমা। বক্তব্য রাখেন, ডাঃ রূপক কান্তি সাহা, রাইবাই কার্বারী, আ’লীগ দিপ্তীময় তালুকদার, ইউপি সদস্য চাঁন কুমার তঞ্চঙ্গ্যা, অমল কুমার দে, মিনুপ্রু মারমা ও ইউপি সচিব মো: জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার সুশলীল সমাজ, সমাজকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান অংহ্লাচিং মারমা ২০১৫-২০১৬ অর্থ বছরের ৯৫ লাখ ৯০ হাজার ৩৭৫ টাকার বাজেট ঘোষনা করেন। এর মধ্যে অর্থ বছরের বাজেটে ৯৫ লাখ ৩৯ হাজার ২৪৩ টাকা ব্যয় এবং ৬ লাখ ১৩ হাজার ৬০০ টাকা আয় ধরা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.