রোববার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৌদ্ধ ধর্মীয় গুরুরা(ভিক্ষু-শ্রমন) তিন মাস বর্ষাবাস পালন শেষে এ প্রবারণা পূর্নিমা উদযাপন করা হয়ে থাকে। পর এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হবে প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।
প্রবারনা পূর্নিমা উপলক্ষে সকালে রাঙামাটির রাজ বন বিহার প্রাঙ্গনে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম সভায় স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা দেন রাজ বন বিহারের ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির। এসময় উপস্থিত ছিলেন মানবধিকার কর্মী নিরুপা দেওয়ান, বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা প্রমুখ। অনুষ্ঠানে শত শত ধর্মপ্রাণ নর-নারী অংশ নেন। বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বালন ও ফানুস বাতি উড়ানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর/.