বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন

Published: 13 Oct 2026   Tuesday   

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য বিলাইছড়িতে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মঙ্গলবার থেকে দুই দিনের  প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদ, ফ্যামিলি কার্ড নিয়োগ কমিটির সদস্য প্রীতি তঞ্চঙ্গ্যা প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলায় সুপারভাইজার একজনসহ মোট ১৫ জনকে নিয়োগ করার পর এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরে প্রশিক্ষণার্থীদের তথ্য সংগ্রহ করার জন্য তাদের হাতে ট্যাব তুলে দেয়া হয়।

এসময় বক্তারা প্রশিক্ষণার্থীদের উদেশ্যে বলেন, সরকারের এই কার্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তাই তথ্য সংগ্রহ করতে গিয়ে কোন ভুল তথ্য  এবং  স্বজনপ্রীতি করা যাবেনা। আপনাদের সঠিক  তথ্যের উপর কাজটির সফলতা নির্ভর করবে। 

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত