দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু

Published: 07 Sep 2026   Monday   

 

দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্গম ফারুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের এই উদ্যোগ অব্যাহত থাকবে। 

সোমবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সম্প্রতি বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।   

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিটের সহায়তায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের পরিচালক ডা. কর্নেল আরমগীর, রাঙামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল ও সহসভাপতি এস এম শফিউল আজমসহ অন্যরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত