বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

Published: 31 Aug 2026   Monday   

সোমবার (৩১ আগস্ট) বিলাইছড়িতে নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উদযাপন  উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি`র সভাপতি ও সম্পাদক যথাক্রমে আব্দুস সালাম ফকির ও জাফর আহমেদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা (ভারঃ), ইউআরসি`র ইনস্ট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রাণী বড়ুয়া প্রমূখ। এছাড়া গণমাধ্যমকর্মী এবং  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। তবে প্রশ্ন উঠেছে দেশব্যাপী সরকারি অনুষ্ঠান হিসেবে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধি উপস্থিতি কম থাকার বিষয়ে।

এসময় রুবেল বড়ুয়ার সঞ্চালনায় এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের শুরুতে  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় বক্তারা বলেন, বাংলাদেশর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল ক্ষেত্রে  কাজী নজরুল ইসলামের নাম জড়িয়ে আছে। তাই তার লেখা কবিতা, গল্প, গানগুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঠনসহ তার জীবনী, আদর্শ  ও সাম্যর শিক্ষা চর্চা করা উচিত বলে মনে করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত